# Tags

ভালুকায় পার্টনার কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সকালে ভালুকা উপজেলার কমলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামানের সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ বাহার  এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোছাঃ নাসরিন আক্তার বানু। ভালুকা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আনম মাহমুদুল হক, উপসহকারী কৃষি অফিসার আজহারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কংগ্রেসে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা ছাড়াও বিভিন্ন কৃষিজাত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।